1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

আলজেরিয়ার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সফরের আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
আলজেরিয়ার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সফরের আমন্ত্রণ

আলজেরিয়া সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উত্তর আফ্রিকার এই দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি এই বার্তা প্রদান করেন। এ সময় প্রধান উপদেষ্টা আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় পাঠানোর অনুরোধ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং আগামী মার্চে তাদের জ্বালানিমন্ত্রী ঢাকা সফর করবেন। তিনি আরও বলেন, আলজেরিয়া টেক্সটাইল, পাট, ওষুধ, খাদ্য ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য আমদানির পরিকল্পনা করছে।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতার জন্য আলজেরিয়ার সমর্থন কামনা করেন। ২০২৬-২৭ মেয়াদে ‘সি’ ক্যাটাগরিতে আইএমও কাউন্সিল নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে, ইউএনএইচআরসি ২০২৮-৩০ মেয়াদের জন্য নির্বাচন ২০২৭ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ ২০৩১-৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

সাক্ষাৎকালে এসডিজি-বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট