1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জামালপুরে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন আট জন সাধারণ শিক্ষার্থী

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুুল আওয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, সাবেক সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ, শিক্ষার্থী ওয়াসিমুল সামী, ওয়াকিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গত ১০ মার্চ একটি ধর্ষণ মামলার শুনানীকে কেন্দ্র করে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার সাথে জড়িত আট জন সাধারণ শিক্ষার্থী আদালত প্রাঙ্গণে হামলার বিষয়টিকে অনাকাঙ্খিত বলে ভুল স্বীকার করে এবং আইনজীবীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে আইনজীবীদের সাথে সাধারণ শিক্ষার্থীরা করমর্দন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, হামলার ঘটনার সাথে কোন ভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত না। সাধারণ শিক্ষার্থীরা একটি ধর্ষণ মামলার ন্যায় বিচারের স্বার্থে ওইদিন আদালতে এসেছিলো। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে আইনজীবীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তবে শিক্ষার্থীরা তাদের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বলেন, আইনের প্রতি সম্মান দেখিয়ে মোট আট জন সাধারণ শিক্ষার্থী ক্ষমা চেয়েছে, আইনজীবীরা তাদের সাধুবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ মার্চ আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় চার আইনজীবীসহ মোট এগার জন আহত হয়। ঘটনার পরের দিন পাল্টাপাল্টি মানববন্ধন করে আইনজীবী ও শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট