1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

জামালপুরে ঘোড়ার মাংস

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
জামালপুরে ঘোড়ার মাংস

গাজীপুরের পর এবার জামালপুর শহরের ইকবালপুরে গোড়ার মাংস বিক্রির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে আবু সাইম নামের এক যুবক তার ফেইসবুক পেইজে পোস্ট দিয়েছেন। তিনি দাবি করেছেন খাওয়ার জন্য ঘোড়া জবাই করা হয়েছে। দাম কম থাকায় অনেকেই আবার কিনে নিয়ে যাচ্ছে ৩শ টাকা কেজি দরে।
শহরের সচেতন নাগরিকগণ মনে করেন, হোটেলগুলোতে গো-মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস দিয়ে চালিয়ে দিয়ে অসাধু ব্যবসায়ীরা মুনাফা লুটে নেবে।

সম্প্রতি গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয় প্রশাসন বিষয়টি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করেছেন।

জামালপুর শহরের স্টেশন রোড়ের আবুল কালাম বলেছেন, গরুর মাংসের দাম দরিদ্রদের নাগালের বাইরে। অপরদিকে ঘোড়ার মাংসের দাম কেজি প্রতি ৩০০ টাকায় হওয়ার ফলে এর চাহিদা বেড়ে যাবে মনে করেন। দরিদ্ররা বাধ্য হয়েই অল্প দামে ঘোড়ার মাংস কিনবে।

প্রশাসনের উচিত বিষয়টির প্রতি নজর দিয়ে দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমনি দাবি সাধারণ জনগণের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট