1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভেজাল খাবার তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ০১লক্ষ টাকা জরিমানা আদায় ও গ্রেফতার -০২

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
ভেজাল খাবার তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
 পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ০১টি বাড়িতে শিশুদের খাবার তৈরীর কারখানা বানিয়ে বিভিন্ন রং ও কেমিক্যাল দিয়ে  অনুমোদনবিহীন মোড়কে পণ্য তৈরি করে ডিলারশীপের মাধ্যমে বিক্রি করার অপরাধে নামবিহীন ঐ প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা আদায় ও ০২ জনকে ০২বছরের বিনাশ্রম  কারাদণ্ড দিয়েছেন ভ্রামান্যমাণ আদালত।
বুধবার (১৯মার্চ)দুপুরে  নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠি  বন্দর বাজারের পাশের ০১টি বাড়িতে পিরোজপুর  গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানার ব্যাপারে অনুসন্ধান চালায়। গোয়েন্দা পুলিশ সত্যতা পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন তাদের টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি।
এ সময় নামবিহীন ওই কারখানাটি সিলগালা করে ০১লক্ষ টাকা জরিমানা আদায় এবং মালিকদ্বয় মো: মিরাজ হাওলাদার (৩৫) ও তার ভাই মো:রাব্বি হাওলাদার (২২)কে ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 আটককৃতরা জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী গ্রামের মো: জয়নাল হাওলাদারের ০২ ছেলে।
অভিযান পরিচালনা করার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বি জানান,নামবিহীন ঐ কারখানায় বিষাক্ত কেমিক্যাল ও নিষিদ্ধ রং দিয়ে শিশুদের জন্য খাবার তৈরি করছে যা মানব দেহে অত্যন্ত ক্ষতিকারক। শিশুরা এ সকল বিষাক্ত খাবার খেলে নানা ধরনের রোগ-ব্যাধি সহ মারাত্মক স্বাস্থ্য হীনতার সম্মুখীন হবে। অনুমোদনহীন ঐ কারখানা কে ভেজাল খাবার তৈরির দ্বায়ে ০২জনকে আটক করে ০১ লক্ষ টাকা জরিমানা আদায়,০২বছরের বিনাশ্রম কারাদণ্ড ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের ভেজাল বিরোধী কার্যক্রম চলমান থাকবে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার  পরিকল্পনা কর্মর্কতা মশিউর রহমান,সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ,জেলা ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক দেবাশীষ রায়সহ জেলা গোয়েন্দা শাখার সদস্য ও সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট