1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
পিরোজপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় মসজিদ মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ও সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হকসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরাইল যে বর্বর হামলা চালাচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা অবিলম্বে ইসরাইলকে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আওতায় আনার জন্য মুসলিম বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

এসময় বক্তারা মুসলিম বিশ্বকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে গাজায় চলমান গণহত্যা ও হামলা বন্ধের দাবি তোলেন।

একই দাবিতে শুক্রবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখার উদ্যোগেও শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের তৌহিদী মুসলমানদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট