1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু : ট্রাক চালক আটক

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু : ট্রাক চালক আটক
ট্রাকের ধাক্কায় পিরোজপুরে আরিফ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৩মার্চ) সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল পিরোজপুর মহাসড়কের ছোট খলিশাখালী কাঠের পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।
নিহত মো. আরিফ সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখের পুত্র। সে একজন পেশাদার ভ্যান চালক।
প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন শেখ জানান,রোববার সকালে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর- বরিশাল মহাসড়কের ছোট খলিশাখালী কাঠের পোল এলাকায় পার্শ্ব রাস্তা থেকে আসা আরিফ নামে এক ভ্যান চালক ভ্যান নিয়ে মহাসড়কে বের হলে বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যান চালককে ধাক্কা দেয়, এতে ভ্যান চালক ছিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা:রেবেকা সুলতানা জানান,আরিফ নামে এক ভ্যান চালককে হাসপাতালে চিকিৎসার জন্য  নিয়ে আসা হয়েছিল, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন,সদর উপজেলার খলিশাখালী গ্রামে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যুর খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালককে ও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট