1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের টি এস আই নিহত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের টি এস আই নিহত

দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের আদিবাসী পাড়ার সামনে হাইওয়ে রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ট্রাফিক বিভাগের টি এস আই মোঃ আবদুল করিম নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ২৭ মার্চ, বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায়।

জানা যায়, নিহত টি এস আই মোঃ আবদুল করিম বিরগঞ্জ উপজেলায় তার দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে দিনাজপুরে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে কাহারোল উপজেলার ১০ মাইলের সাদীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

কাহারোল থানার তদন্ত কর্মকর্তা শ্যামল বর্মন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট