1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
কাউখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাএলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯মার্চ) বিকেলে কাউখালীর শিয়ালকাঠী চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে শিয়ালকাঠি চৌরাস্তা মোড়ে ছাত্রদলের সভাপতি সোয়াইব সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ সহ জেলা ও উপজেলা বিএনপি,ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অবিলম্বে  ছাত্রদলের নেতাকর্মীদের উপর পরিকল্পিত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য যে, শুক্রবার রাতে কাউখালীর শিয়ালকাঠি  ইউনিয়ন পরিষদের সামনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল রাঢ়ী এবং তার ভাই ঢাকায় যুবলীগ নেতা রহমত রাঢ়ীর নেতৃত্বে একদল যুবক তাদের উপর হামলা করে। এতে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেলাল হোসেন, ছাত্রদল নেতা মফিজুল ইসলাম,  স্বেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান ও অটো রিক্সাচালক কাওসার হোসেন আহত হন।
স্থানীয়রা হামলায় আহতদের  ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ০২জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শামীম রাঢ়ী নামে ০১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট