1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দায়িত্বে অবহেলা করলেই এসিল্যান্ড পদায়ন নীতিমালা ২০২৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
এসিল্যান্ড পদায়ন নীতিমালা ২০২৫: অনিয়মে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

ভূমি মন্ত্রণালয় সম্প্রতি ‘সহকারী কমিশনারদের (ভূমি) পদায়ন নীতিমালা, ২০২৫’ প্রকাশ করেছে, যেখানে কর্মস্থলে অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড বা সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও অনীহা পেলে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। গত সোমবার মন্ত্রণালয় থেকে নীতিমালার পরিপত্র জারি করা হয়।

নীতিমালা অনুযায়ী, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম পদায়নে জেলা সদর ও রাজস্ব সার্কেলের বাইরে ‘খ’ ও ‘গ’ শ্রেণির উপজেলায় পদায়ন করা হবে। সাধারণত কর্মকাল দুই বছর হলেও নিজ জেলা বা স্বামী/স্ত্রীর জেলায় পদায়ন করা যাবে না। তবে স্বামী বা স্ত্রী একই পদে থাকলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একই বিভাগ বা জেলার মধ্যে পদায়নের সুযোগ রাখা হয়েছে।

পদায়নের ক্ষেত্রে উপজেলা বা সার্কেলের ভূমি কাজের পরিমাণ, বহুমাত্রিকতা, জনসম্পৃক্ততা, ভূমি অধিগ্রহণ, সায়রাত মহাল এবং রাষ্ট্রীয় উন্নয়ন কাজের গুরুত্ব বিবেচনা করা হবে। অর্থনৈতিক অঞ্চল, মহানগরীর রাজস্ব সার্কেল, উপজেলা সদর বা পৌর এলাকাভুক্ত উপজেলায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, ‘গ’ শ্রেণির এলাকায় দায়িত্ব শেষে ‘ক’ ও ‘খ’ শ্রেণিতে পদায়ন দেওয়া হবে এবং একইভাবে অন্যান্য শ্রেণি পরিবর্তনের নিয়ম নির্ধারণ করা হয়েছে। সহকারী কমিশনারদের জন্য সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই নীতিমালা এসিল্যান্ডদের কর্মদক্ষতা, সততা ও জনসেবার মানসিকতা বৃদ্ধির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট