1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

কালীগঞ্জে সাড়ে ২৫’শ কৃষক পেলেন বিনামূল্যের সবজি বীজ ও সার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে ২ হাজার ৫৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে রবি মৌসুমে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এ সময় উপজেলার মোট ২ হাজার ৫৪০ জন কৃষককে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারির বীজসহ প্রয়োজনীয় সার দেওয়া হয়। প্রতিটি কৃষক বিঘা প্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা খাইরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসানসহ স্থানীয় সাংবাদিক ও কৃষক প্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, “সরকার কৃষকদের পাশে আছে। প্রণোদনা সহায়তার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানোই সরকারের লক্ষ্য।”

কৃষি বিভাগ জানায়, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন পেতে সক্ষম হবেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট