1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ২৮ প্রজাতির দেশীয় ফল নিয়ে জমজমাট ফল উৎসব কাহারোলে শ্যামলবাংলা স্কুলে ২১ প্রজাতির দেশীয় ফল নিয়ে বর্ণাঢ্য ফল মেলা হরিণাকুন্ডুতে ছাদ বাগানের আনার চাষে বাজিমাত প্রবাস ফেরত যুবকের কালীগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাবে জাপানি কনসোর্টিয়াম ‘জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক’ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, নির্মাণকাজ বন্ধের দাবি ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’, অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব যাত্রী

কাহারোলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
কাহারোলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন করছেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুরের কাহারোল উপজেলায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটাতে “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬” উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় কৃষকদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। কৃষিতে উৎপাদন বৃদ্ধি, পানি সাশ্রয় এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

তিনি আরও বলেন, কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করতে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা ও আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করা সম্ভব।

মেলায় বিভিন্ন স্টলে জলবায়ু সহনশীল ফসল, আধুনিক সেচ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা প্রযুক্তি, জৈব সার ব্যবহার, কৃষি যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি প্রদর্শন করা হয়। এসব প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. খুরশিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সরফরাজ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং শতাধিক কৃষক।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কৃষকদের সচেতন করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করানোই এই মেলার মূল লক্ষ্য। দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রশিক্ষণ, মতবিনিময় সভা এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়।

স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট