1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি রুপি দেবে টাটা গ্রুপ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি রুপি দেবে টাটা গ্রুপ

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। এছাড়া আহতদের চিকিৎসার সব ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের পাশে বিমানটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ৮২৫ ফুট উচ্চতায় উঠে পুনরায় নিচে নেমে আছড়ে পড়ে মাটিতে।

বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং ভয়াবহ ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কলেজটির পাঁচজন শিক্ষার্থী নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত হন। কলেজের ছাত্রাবাসও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলেন, “এ মুহূর্তে আমরা কতটা ব্যথিত, তা ভাষায় প্রকাশ করার নয়। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

তিনি জানান, নিহতদের পরিবারকে ১ কোটি রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার সমস্ত খরচ টাটা গ্রুপ বহন করবে। বিজে মেডিকেল কলেজ পুনর্গঠনে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিধ্বস্ত হওয়া AI 171 ফ্লাইটের যাত্রী তালিকাও প্রকাশ করেছে। এতে বলা হয়, বিমানটিতে ছিলেন, ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক,১ জন কানাডীয়, ৭ জন পর্তুগিজ নাগরিক।

বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে সহ-পাইলট জরুরি ‘মে ডে কল’ পাঠান। তবে এরপর আর কোনও যোগাযোগ সম্ভব হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাড়া দিলেও, শেষ রক্ষা হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট