1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

অমর একুশে বইমেলা ২০২৬ স্থগিত করলো বাংলা একাডেমি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
জাতীয় নির্বাচনের কারণে অমর একুশে বইমেলা ২০২৬ স্থগিত করেছে বাংলা একাডেমি। নির্বাচন-পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ কারণে চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২১ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছে— “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজন করতে হবে।” এরই ধারাবাহিকতায় প্রকাশক সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের বইমেলার পূর্ব নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে।

বাংলা একাডেমি জানায়, নতুন তারিখ পরে অংশীজনদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। তবে নির্বাচন-পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের ব্যাপারে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছে। এবার নির্বাচন সামনে থাকায় বইপ্রেমী, প্রকাশক ও লেখক সমাজ নতুন সময়সূচির জন্য অপেক্ষা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট