1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

লৌহজংয়ে অপহরণ মামলার রায়ের জেরে বাদীকে হত্যা চেষ্টার অভিযোগ

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অপহরণ মামলার রায়ের জেরে বাদী বাস্কর খানকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অপহরণ মামলার রায়ের জের ধরে মামলার বাদী বাস্কর খান (৫০)-এর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতঘড়িয়া এলাকার হলদিয়া-গোয়ালিমান্দ্রা সড়কের খন্দকার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাস্কর খানের মেয়ে উম্মে হাবিবা নওরীন (১৬)-কে অপহরণের ঘটনায় তিনি ২০২২ সালের ৩১ এপ্রিল ঢাকার কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির বিচার শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে আসামি ফারহান আহমেদ প্রান্তকে ২০ বছরের কারাদণ্ড প্রদান করেন।

ভুক্তভোগীর অভিযোগ, ওই মামলার রায়ের প্রতিশোধ নিতেই হামলার ঘটনা ঘটানো হয়েছে। মঙ্গলবার বিকেলে সাতঘড়িয়া এলাকার খন্দকার বাড়ির সামনে হলদিয়া-গোয়ালিমান্দ্রা সড়কে ফারহান আহমেদ প্রান্তসহ অজ্ঞাত আরও তিনজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, কাঠের ডাসা ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে এবং তাকে হত্যার চেষ্টা চালায়।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত বাস্কর খানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তিনি লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাটি লিখিতভাবে তাদের জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, পূর্বের মামলার রায়কে কেন্দ্র করে এই সহিংস ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট