1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

কাহারোলে এনজিও কর্মীকে শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে জখম – গ্রেপ্তার ১

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে টিএমএসএস এনজিও কর্মীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় প্রতিবাদ করায় দুই ভাইকে মারধর করে গুরুতর জখম করেছে খোকন নামে এক যুবক। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

দিনাজপুরের কাহারোল উপজেলায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) কর্মীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় প্রতিবাদ করায় আপন দুই ভাইকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত খোকন (৩৫)–কে পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে কাহারোল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। খোকন উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাতে টিএমএসএস কর্মী মোছাঃ ফারজানা আক্তার ফেন্সি (২৫) কাহারোল মহিলা ডিগ্রি কলেজ এলাকার অফিস থেকে বাড়ি ফেরার পথে আসামি খোকন তার পিছু নেয়। ভয়ে ফারজানা দৌড়ে নিজ ভাড়া বাসায় গিয়ে বাড়ির মালিক জাহাঙ্গীর আলমকে ঘটনা খুলে বলেন।

বাড়ির মালিক বাহিরে বের হলে খোকন পালিয়ে যায়। পরদিন সকালে ঘটনাটি নিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম ও তার ভাই সোহেল রানা খোকনের সঙ্গে কথা বলতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুই ভাই গুরুতর আহত হন। এ সময় খোকন ভুট্টা ক্রয়ের ৩ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার পর এনজিও কর্মী ফারজানা আক্তার কাহারোল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে নিজের নিরাপত্তার স্বার্থে পরে অভিযোগ প্রত্যাহার করে নেন এবং কাহারোল থেকে বদলি নিয়ে অন্য উপজেলায় যোগ দেন বলে জানা গেছে।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে আসামি খোকনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৯৭ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, “আসামিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

মামলার তথ্য

  • মামলা নং: ০৯

  • থানা: কাহারোল থানা

  • তারিখ: ২২ অক্টোবর ২০২৫

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট