1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ২য় বারের মতো জয়ী অ্যান্থনি আলবানিজ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে বিজয় অর্জন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই জয়ের মাধ্যমে তিনি হয়েছেন ২১ বছরের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী যিনি টানা দুইবার ক্ষমতায় ফিরলেন।

৫০.৩৩% ভোট গণনা শেষে দেখা গেছে, লেবার পার্টি ৬৮টি আসনে জয় পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা গঠনের জন্য যথেষ্ট। অন্যদিকে প্রধান বিরোধী দলীয় নেতা পিটার ডাটনের নেতৃত্বাধীন জোট জয় পেয়েছে মাত্র ২২টি আসনে।

ডানপন্থী বিরোধী নেতা পিটার ডাটন নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আলবানিজকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “লেবার পার্টির জন্য এটি একটি ঐতিহাসিক জয় এবং আমি তা স্বীকার করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি।”

ডাটন পরাজয়ের কারণ হিসেবে নিজের দলের দুর্বল প্রচারণাকে দায়ী করেন।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচনে অস্ট্রেলিয়ার প্রায় ১ কোটি ৮১ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে অর্ধেকই আগাম ভোট দিয়েছেন। সকাল ৮টা থেকে পূর্ব উপকূলে ভোটগ্রহণ শুরু হয় এবং পর্যায়ক্রমে পশ্চিমাঞ্চল ও দ্বীপ অঞ্চলে ভোটগ্রহণ হয়।

প্রথমদিকে জনমত জরিপে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের জোরালো প্রচারণা আলবানিজকে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনে। এবারের নির্বাচনে মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার, ও আবাসন সংকট প্রধান আলোচ্য বিষয় ছিল।

বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই বিজয় আলবানিজ সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। এই জয় লেবার পার্টির জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা বহন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট