1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি

আওয়ামী লীগকে এক ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণা না করলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১০ মে) রাত পৌনে আটটার দিকে, রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত গণজমায়েত থেকে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, “দেশজুড়ে রাজনৈতিক সন্ত্রাস, দুর্নীতি এবং সাংবিধানিক লঙ্ঘনের জন্য আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় যমুনা অভিমুখে আমাদের লং মার্চ শুরু হবে।”

একই সময়, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলমান রয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, “বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।”

আজ যশোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে বিবৃতি আগেই দেওয়া হয়েছে। আজকের জরুরি মিটিংয়ে আইসিটি অ্যাক্ট সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে।”

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এনসিপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তিগুলো আওয়ামী লীগের কার্যক্রম ও অস্তিত্ব প্রশ্নবিদ্ধ করছে। বিভিন্ন মহলে এই দাবিকে ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা ও আশঙ্কা তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট