1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

আওয়ামী লীগের জাতিসংঘে চিঠি দিয়ে কোনো ফল হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি নিয়ে কোনো ফল আসবে না বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না। জাতিসংঘ একটি স্বাধীন সংস্থা, তারা তাদের নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।”

এর আগে গত শনিবার (১ নভেম্বর) ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলারের বরাবর পাঠানো এক চিঠিতে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে জাতিসংঘ যেন সহযোগিতা না করে।

দলের পক্ষে চিঠিটি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে আওয়ামী লীগ উল্লেখ করে, “অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ ও ইউএনডিপির প্রতি নির্বাচন‌ী সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানাচ্ছি।”

চিঠিতে আরও বলা হয়, “সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত করতে হবে এবং মানবাধিকার ও আইনের শাসনকে নির্বাচন প্রক্রিয়ার মূলভিত্তি হিসেবে রাখতে হবে।”

তবে, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মনে করেন, এ ধরনের চিঠি জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলবে না। তিনি বলেন, “জাতিসংঘ কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ওপর ভিত্তি করে নয়, বরং তাদের নিজস্ব নিয়ম, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের আলোকে কাজ করে থাকে।”

আওয়ামী লীগের চিঠিতে আরও উদ্বেগ প্রকাশ করা হয় যে, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা ও ব্যালট প্রজেক্ট আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

চিঠিতে উল্লেখ করা হয়, এই ধরনের সম্পৃক্ততা জাতিসংঘের ম্যান্ডেট ও অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের নীতির লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা মনে করছেন, জাতিসংঘ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অংশীদারদের মতামত বিবেচনায় রেখে নিজেদের সিদ্ধান্ত নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট