1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

ঈমান ও ঐক্যে বিশ্বে নতুন শক্তি হিসেবে ইরানের উত্থান: আয়াতুল্লাহ খামেনি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ইরান জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বলেছেন, শত্রুরা ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করতেই এ পরিকল্পনা করছে।

ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, চলতি বছর ঈমান, ঐক্য ও আত্মবিশ্বাসের শক্তিতে ইরান বিশ্ব অঙ্গনে নতুন বিশ্বাসযোগ্যতা ও রাজনৈতিক গুরুত্ব অর্জন করেছে। তিনি বলেন, আমেরিকান সেনাবাহিনীর প্রবল সামরিক আক্রমণ এবং এই অঞ্চলে তাদের লজ্জাজনক উপস্থিতি ইরানি তরুণদের সাহস, উদ্যোগ ও আত্মত্যাগের কাছে পরাজিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ইউরোপের ইউনাইটেড ইসলামিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর সাধারণ সভায় পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি। খামেনি বলেন, ইরানি জাতি ঈমান ও সৎকর্মের শক্তিতে নিজেদের সামর্থ্য কাজে লাগিয়ে দুর্নীতিবাজ ও অত্যাচারী স্বৈরাচারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে সক্ষম হয়েছে। একই সঙ্গে তারা ইসলামী মূল্যবোধকে আগের চেয়েও শক্তভাবে বিশ্ব দরবারে তুলে ধরতে পেরেছে।

তিনি উল্লেখ করেন, ইরানকে ঘিরে যে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, তার মূল কারণ পারমাণবিক ইস্যু নয়। বরং অন্যায্য বৈশ্বিক শৃঙ্খলা ও আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে ইরানের অবস্থান এবং একটি ন্যায়ভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার থেকেই এই সংকটের জন্ম হয়েছে।

আয়াতুল্লাহ খামেনি বলেন, দেশের কয়েকজন বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও প্রিয়জনের শাহাদাত ইরানি জাতির জন্য গভীর বেদনার হলেও তা তরুণ সমাজকে দমন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। বরং শহীদদের পরিবারগুলো এই সংগ্রামের অগ্রভাগে থেকে আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।

বিদেশে অবস্থানরত ইরানি তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরাও এই মহান দায়িত্বের অংশ। তোমাদের হৃদয় স্রষ্টার কাছে সমর্পণ করো, নিজেদের সক্ষমতাকে বিশ্বাস করো এবং সংগঠনগুলোকে ন্যায়ের পথে পরিচালিত করো। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং তাঁর ইচ্ছায় চূড়ান্ত বিজয় তোমাদের জন্য অপেক্ষা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট