1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শেষ ম্যাচে বড় জয় সিরিজে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
ওপেনার সাহিবজাদা ফারহানের ফিফটিতে বড় সংগ্রহের পথে আছে পাকিস্তান।
ওপেনার সাহিবজাদা ফারহানের ফিফটিতে বড় সংগ্রহ পাকিস্তানের।

শেষ ম্যাচে বেঞ্চ শক্তি যাচাই করতে গিয়ে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৭৪ রানে পরাজিত হয়েছে টাইগাররা। তবে সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার সাহিবজাদা ফারহান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ, যিনি ৩টি উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। প্রথম ওভারেই ওপেনার তানজিদ তামিম ফিরলে চাপ বাড়ে। অধিনায়ক লিটন দাসও দ্রুত ফিরে যান মাত্র ৮ রানে। মিডল অর্ডারে মেহেদি হাসান মিরাজ, শেহ মেহেদি ও জাকের আলি কেউই দাঁড়াতে পারেননি। মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। শেষপর্যন্ত ১৬.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি ৩৪ বলে অপরাজিত ৩৫ রান করেন।

এর আগে পাকিস্তান পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে। নাসুম আহমেদ ৮ম ওভারে সায়িম আইয়ুবকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন।

শেষ ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থ হওয়ায় বড় ব্যবধানে হারলেও সিরিজ জয়ের সুবাদে আত্মবিশ্বাস ধরে রেখেছে বাংলাদেশ। বেঞ্চ শক্তি যাচাইয়ের সুযোগে কিছু দুর্বলতা সামনে এলেও তা ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট