1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

বাংলাদেশ পুলিশে ৮ হাজার এএসআই নিয়োগের প্রস্তাব, সরাসরি ও পদোন্নতিতে সুযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের দক্ষতা ও কাঠামোগত শক্তি বৃদ্ধির লক্ষ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই – নিরস্ত্র) পদে ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে পুলিশ সদরদপ্তর।

এই প্রস্তাব অনুযায়ী, ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগ এবং অন্য ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের পরিকল্পনা করা হয়েছে। এটি অনুমোদিত হলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পুলিশ নিয়োগ কার্যক্রম হবে।

এই তথ্য জানানো হয়েছে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মো. আবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে।

চিঠিতে বলা হয়, সরকারের অনুমোদন পাওয়ার পর নিরস্ত্র এএসআই পদে নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।

প্রস্তাবিত নিয়োগের আওতায় কনস্টেবল/নায়েকদের বিশেষ পদোন্নতি পরীক্ষার মাধ্যমে এএসআই (নিরস্ত্র) পদে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে। এ জন্য অনলাইনে আবেদন আহ্বান ও পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এটি হবে পুলিশের ইতিহাসে সর্ববৃহৎ নিয়োগ প্রচেষ্টাগুলোর একটি।

পুলিশ সদরদপ্তর মনে করছে, এই নিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশ পুলিশের কাঠামোগত ভারসাম্য, আইন প্রয়োগে গতি এবং জনসেবায় প্রতিশ্রুতি আরও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট