1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন, ঝিনাইদহে ২ জন, গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ২ জন ও বগুড়ায় ১ জন নিহত হয়েছেন।

দেশের পাঁচটি বিভাগে আগামী কয়েকদিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বৈচিত্র্য দেখা যেতে পারে।

প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিনও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সোমবারের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবারের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় আবারও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের আবহাওয়ায় ওঠানামা অব্যাহত থাকতে পারে। তাই নদী-তীরবর্তী ও বজ্রপ্রবণ এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট