1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন, ঝিনাইদহে ২ জন, গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ২ জন ও বগুড়ায় ১ জন নিহত হয়েছেন।

বাংলাদেশে আগামী ৫ দিন ধরে বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

বর্তমানে টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

পরবর্তী দিনগুলোর আবহাওয়া পূর্বাভাস

 বৃহস্পতিবার (১২ জুন): খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট: কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা: দু’এক জায়গায় বৃষ্টি, তাপমাত্রা: প্রায় অপরিবর্তিত।

শুক্রবার (১৩ জুন): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট: অনেক জায়গায় বৃষ্টি, ঢাকা, রাজশাহী: কিছু জায়গায় বৃষ্টি, তাপমাত্রা: সামান্য হ্রাস।

শনিবার (১৪ জুন): রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট: অনেক জায়গায় বৃষ্টি, রাজশাহী: কিছু কিছু জায়গায় বৃষ্টি, তাপমাত্রা: সামান্য হ্রাস।

রোববার (১৫ জুন): উপরের বিভাগগুলোতে একই ধরনের আবহাওয়া, তাপমাত্রা: প্রায় অপরিবর্তিত।

 সামনের ৫ দিন: বৃষ্টির প্রবণতা বাড়বে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে এবং তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট