1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

বাংলাদেশে করোনার নতুন ঢেউ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩, শনাক্তের হার ৭৫%

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
এশিয়ায় আবারও বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ: ব্লুমবার্গ
২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪ জন।

দেশে আবারও করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৭৫ শতাংশ শনাক্ত হার পাওয়া গেছে। এই সময়ে ৪টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনাক্ত হওয়া তিনজনই ঢাকার বাসিন্দা। যদিও মৃত্যুহীন দিন পার হয়েছে, তবুও সংক্রমণের হারে উদ্বেগ বাড়ছে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ জুন) দেশে একজন করোনায় মারা গিয়েছিলেন, যা দীর্ঘদিন পর নতুন করে মৃত্যুর ঘটনা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট নমুনা পরীক্ষা: ১,৫৭,২৬,২৩৭, মোট শনাক্ত রোগী: ২০,১৯,৩৬৩ জন সুস্থ, মোট মৃত্যু: ২৯,৫০০ জন, গত ২৪ ঘণ্টায় সুস্থ: ৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই এখনই সচেতনতা, মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলা জরুরি। ছোট সংখ্যক নমুনা পরীক্ষা হলেও শনাক্ত হার যদি ৭৫ শতাংশ হয়, তাহলে সেটি একটি বড় বিপদের ইঙ্গিত হতে পারে।

করোনা প্রতিরোধে যা করা প্রয়োজন, জনসমাগম এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা, হালকা উপসর্গে টেস্ট করানো, বুস্টার ডোজ নেওয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট