1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো আপস নয়: বিমানবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো আপস নয়: বিমানবাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বুধবার (২৮ মে) চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৮তম দীর্ঘমেয়াদি কোর্সের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতী ক্যাডেটদের পুরস্কার প্রদান করেন।
বিমানবাহিনী প্রধান বলেন, “বাংলাদেশ একটি শান্তিপ্রিয়, উন্নয়নশীল দেশ। আমরা ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই পররাষ্ট্রনীতিতে অটল থাকলেও, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বে কোনো আপস নেই।”
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা সশস্ত্র বাহিনী আজ জাতীয় নিরাপত্তা, আস্থা ও ঐক্যের প্রতীক।
তিনি শহীদ ও আত্মত্যাগকারী সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাঁদের নিষ্ঠা আমাদের চিরন্তন প্রেরণা। সশস্ত্র বাহিনী সবসময় দেশপ্রেম, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছে।”
বিমানবাহিনী প্রধান নবীন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনের আহ্বান জানান।
বর্তমান বিশ্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “চতুর্থ শিল্পবিপ্লব, সাইবার যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সামরিক কৌশলের যুগে ‘জয়েন্টনেস’ বা বাহিনীগুলোর সমন্বয়ই সফলতার মূল চাবিকাঠি। সেনাবাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, সুশৃঙ্খল ও দক্ষ করে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের উপস্থিতি বিএমএর আন্তর্জাতিক মর্যাদা বাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, গণমাধ্যমকর্মী ও ক্যাডেটদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিমানবাহিনী প্রধান। জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর সামরিক গঠনে সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট