1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ ব্যাংক টাস্কফোর্সের সুপারিশ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন–ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকার নির্বাহী আদেশে বুধবার এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায় বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে ব্যাংক হলিডে পালিত হবে। ফলে এদিন গ্রাহকসেবা ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ব্যাংকিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী-২০২৫-এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা বা বিভাগ প্রয়োজন অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব বিবেচনায় খোলা রাখা যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কার্যক্রম ও আদালতের কার্যক্রম বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট পৃথকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট