1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও প্রতিবাদ সভা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ঢাকা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপর দুষ্কৃতকারীদের নৃশংস হামলা ও টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করেছে পিরোজপুর জেলার শিক্ষক সমাজ। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, পিরোজপুর জেলা শাখার আয়োজনে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ অংশ নেন। তারা পাঠদান বন্ধ রেখে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন এবং হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম বলেন, “ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা শিক্ষা সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের পথ বেছে নিতে হবে।”

কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি জানান। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

পিরোজপুরে এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও শিক্ষক সমাজের দাবি—দোষীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে সারাদেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট