1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে স্ত্রী ও শাশুড়িকে হত্যা করে,হত্যাকান্ডের পর ঘাতক ওবায়দুল হক বাদল খান (৪৫) পলাতক রয়েছেন।
সোমবার (৫ মে) রাত ১১ টার দিকে উপজেলার ধাওয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন,উপজেলার ধাওয়া গ্রামের নূর মোহাম্মদ আলীর স্ত্রী ফরিদা বেগম (৬৫) ও তার মেয়ে চম্পা বেগম ৩৫। অভিযুক্ত ঘাতক ওবায়দুল হক বাদল একই এলাকার মৃত : আজিজ খানের ছেলে। ধাওয়া বাজারে বাদলের একটি চায়ের দোকান রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বাদল খানের সাথে চাচাতো বোন চম্পা বেগমের ১৬ এপ্রিল মাএ তিন সপ্তাহ আগে বিয়ে হয়,বিয়ের পর থেকে চম্পাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বাদল। ঘাতক বাদল এর আগে আরও তিনটি বিয়ে করেছেন,চম্পা বেগম তার চতুর্থ স্ত্রী। বাদলের নির্যাতনে আগের তিনজন স্ত্রী বাদলকে ছেড়ে চলে যায়। স্ত্রী চম্পা,শাশুড়ি ফরিদা ও দ্বিতীয় স্ত্রীর শিশু পুত্র ইয়াসিনকে নিয়ে বাদল একটি বাড়িতে বসবাস করে।
নিহত ফরিদা বেগমের বড় মেয়ে খাদিজা বেগম জানান, চাচাতো ভাই বাদলের সাথে তার বোন চম্পার বিয়ে হয়,বিয়ের পর থেকে শুরু হয় দাম্পত্য কলহ ও শারীরিক নির্যাতন। সোমবার রাতে মা মেয়েকে গলা কেটে হত্যা করে গায়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে থাকা বাদলের দ্বিতীয় স্ত্রীর শিশু সন্তান ইয়াসিন ঘর থেকে পালিয়ে পাশের বাড়ির লোকজনকে জানালে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।
চম্পার মামাতো বোন ও প্রতিবেশী নাসিমা বেগম জানান,বাদলের অবুজ ছেলে ইয়াসিন ঘর থেকে পালিয়ে এসে ঘটনাটি আমাদের জানালে আমরা ঘরের মধ্যে ০২জনকে মৃত অবস্থায় দেখতে পাই,এ সময় তাদের শরীরে আগুন জ্বলছিল,টয়লেটের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি কিন্তু কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে এ ব্যাপারে কিছুই বলতে পারিনা,নিহতদের পাশ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা ও কুঠাল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ডিবি,সিআইডি সহ পুলিশের একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে। ঘটনার পর থেকে বাদলের শিশু সন্তান  ইয়াসিনকে পাওয়া যাচ্ছে না,তাকে পাওয়া গেলে রহস্য উদঘাটন অনেকটা সহজ হতো বলে জানিয়েছেন পুলিশ।
ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ আনওয়ার বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে,তবে অভিযুক্ত ঘাতক  বাদলকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, ভান্ডারিয়ায় মা মেয়ে হত্যাকান্ডের ব্যাপারে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। আসামিকে আমরা সনাক্ত করতে পেরেছি,তাকে আটক করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট