1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল হামলা, আতঙ্ক ছড়ালো এলাকায়

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল হামলা, আতঙ্কে স্থানীয়রা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিএনপি কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের ককটেল হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে কে.এম. লতিফ সুপার মার্কেটস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অফিসের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। তিনি জানান, “অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিএনপি অফিস লক্ষ্য করে ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করেছে। স্থানীয়রা দুইটি বিস্ফোরণের শব্দ শুনেছে। প্রাথমিকভাবে কেউ হতাহত হয়নি।”

হামলার প্রতিবাদে রাত ১১টার দিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম মিয়া মৃধা সমর্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে ককটেল হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

ঘটনার সময় বিএনপি অফিসে অবস্থানরত নেতাকর্মীরা জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। তখনই সবাই দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিস্ফোরক জাতীয় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইন্সপেক্টর হালিম তালুকদার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট