1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

‘সংখ্যালঘু’ শব্দটি ১৯৯৬ সালে ভারত থেকে আমদানি করা হয়েছে : নুরুল আলম বিপ্লব

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
নেছারাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপি নেতা নুরুল আলম বিপ্লব বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ এবং ‘সংখ্যালঘু’ শব্দটি ১৯৯৬ সালে আমদানি করা হয়। সভায় জাতীয়তা, সম্প্রীতি ও নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন তিনি।

নেছারাবাদ উপজেলার গণকপাড়া বাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতির মধ্যেই বসবাস করছে। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ‘সংখ্যালঘু’ শব্দটি ভারত থেকে আমদানি করা হয়, যা আগে বাংলাদেশের মানুষ জানত না। তার দাবি, ধর্মীয় বিভাজন তৈরি করে সম্প্রীতি নষ্ট করার জন্যই এই শব্দটির ব্যবহার শুরু হয়।

শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কেউ যদি এই নির্দেশ অমান্য করে অন্যায় বা দুর্নীতিতে জড়ায়, তার দায় তাকে নিজেকেই নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি বহু-ধর্মীয় সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই এই দেশ। জাতীয়তা হিসেবে সবাই বাংলাদেশী, সবাই সমান অধিকার ও মর্যাদার অধিকারী। তাই কাউকে ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা করা উচিত নয়।

নুরুল আলম বিপ্লব বিএনপির নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, দলের প্রাথমিক ধাপে সম্ভাব্য প্রার্থী ঘোষণার তালিকা প্রকাশ করা হয়েছে, তবে এটি এখনও চূড়ান্ত নয়। তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বলেন, ধানের শীষের সঙ্গে বেইমানি করলে বিএনপি পরিবার কাউকে ক্ষমা করবে না।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক পলাশ মণ্ডল। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক অশোক সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দল নেছারাবাদ শাখার সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় মিত্র, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যোগাযোগ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশন পিরোজপুরের যুগ্ম আহ্বায়ক অনুপ কুমার সিকদার এবং স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ শাখার সদস্য সচিব মো. মহসিন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট