1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

জামালপুরের বকশীগঞ্জে পৃথক দুই ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
জামালপুরের বকশীগঞ্জে পৃথক দুই ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, অন্যজনের পুড়ে যাওয়া মরদেহ পাওয়া গেছে পাটক্ষেতে। ঘটনার তদন্তে কাজ করছে পিবিআই।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় একদিনে পৃথক দুই ঘটনায় দুই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) সকালে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে উদ্ধার করা হয় দুটি মরদেহ। একটি পাটক্ষেত থেকে পুড়ে যাওয়া অবস্থায়, আরেকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে একটি পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “মরদেহটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহে আগুন ধরিয়ে পাটক্ষেতে ফেলে যাওয়া হয়েছে।”

নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানানো হয়। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, সকাল ৯টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে খোর্শেদা বেগম (৫৫) নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি মৃত তোতা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, খোর্শেদা বেগম নিজ জমিতে পানি দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হচ্ছে, তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।”

একদিনে দুটি নারী মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে উৎকণ্ঠা ও রহস্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। রিপোর্ট হাতে পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট