1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বিএসএফ, উত্তেজনা সৃষ্টি

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
সিলেটের জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে বাঁশের খুঁটি ও স্থাপনা ভাঙচুর করেছে বিএসএফ সদস্যরা। স্থানীয়দের ক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বিজিবির হস্তক্ষেপে তারা ফিরে যায়। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে জানা গেছে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষার জন্য স্থাপন করা বাঁশের খুঁটি ও কিছু স্থাপনা ভেঙে ফেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সীমান্ত এলাকায় বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হস্তক্ষেপে। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে বিএসএফ সদস্যরা নিজেদের সীমান্তে ফিরে যায়।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যদের প্রবেশের ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে বর্তমানে পতাকা বৈঠক (Flag Meeting) চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং উসকানিমূলক কর্মকাণ্ড রোধে বিজিবি নজরদারি জোরদার করেছে।

এই ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে এখনও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, তারা ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সীমান্তে বিজিবির টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট