1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা ইউনূস, রাজা চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূস

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক কূটনৈতিক সংযোগের অংশ হিসেবে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি ও তার সফরসঙ্গীরা।

সফরকালে অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন।
এই পুরস্কার প্রদান করা হবে ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে।

‘হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করছে দ্য কিংস ফাউন্ডেশন, যা টেকসই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অনন্য অবদানের জন্য প্রতিবছর বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের সম্মানিত করে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, ইউনূসের এই সফরে রয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও অন্যান্য সিনিয়র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, কমনওয়েলথ ও IMO মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ব্রিটিশ ব্যবসায়ী সমাজের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা।

১১ জুন অধ্যাপক ইউনূস রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন।
সেখানে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান, শান্তি ও টেকসই উন্নয়ন প্রচেষ্টার বিষয়ে বক্তব্য রাখবেন।

সফরের শেষ দিন ১৪ জুন, যেদিন প্রধান উপদেষ্টা দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট