1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

পাকিস্তানকে জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান দিচ্ছে চীন, ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
পাকিস্তানকে জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান দিচ্ছে চীন, ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ
চীনের তৈরি জে-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তনের আভাস মিলেছে। চীন পাকিস্তানকে ৪০টি পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সরবরাহ করতে যাচ্ছে। এই চুক্তি কার্যকর হলে পাকিস্তান স্টেলথ প্রযুক্তির ব্যবহারে বিশ্বের অল্প কয়েকটি দেশের কাতারে চলে আসবে।
এদিকে, ভারত এখনও নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্টেলথ যুদ্ধবিমান এএমসিএ প্রকল্পে রয়েছে প্রাথমিক পর্যায়ে, যা বাস্তবায়ন হতে সময় লাগবে অন্তত এক দশক।

পাকিস্তান যে জে-৩৫ যুদ্ধবিমান পাবে, তা মূলত রপ্তানিযোগ্য সংস্করণ এফসি-৩১, যা চীনের নৌবাহিনীতে ব্যবহৃত আসল সংস্করণের কিছুটা কম ক্ষমতাসম্পন্ন।
ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক গ্রুপ ক্যাপ্টেন (অব.) অজয় আহলাওয়াত বলেন, “পাকিস্তানি পাইলটরা ইতিমধ্যেই চীনে ছয় মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন। জে-৩৫-এর আগমন অপ্রত্যাশিত নয়, তবে ডেলিভারির সময়টা কিছুটা আগে হয়ে যাচ্ছে, সেটাই বিস্ময়ের।”

ভারতীয় বিমানবাহিনীতে এখনও কোনো স্টেলথ ফাইটার জেট নেই। দেশীয় প্রযুক্তিতে তৈরি এএমসিএ (Advanced Medium Combat Aircraft) প্রকল্পের প্রোটোটাইপ ২০২৮-২৯ সালে তৈরি হওয়ার কথা। পরিপূর্ণভাবে পরিষেবায় আসতে সময় লাগবে ২০৩৫ পর্যন্ত।

আহলাওয়াত বলেন, “জে-৩৫ হাতে আসলে পাকিস্তান ও ভারতের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান কমে আসবে। ভারতের আধুনিকতা ধরে রাখার প্রচেষ্টা হুমকির মুখে পড়বে।”

এয়ার মার্শাল (অব.) সঞ্জীব কাপুর বলেন, “আমাদের হাতে এখন দুটি অপশন—সুখোই-৫৭ বা এফ-৩৫। তবে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সুখোই-৫৭ কেনা যেতে পারে রাশিয়ার থেকে। এতে ট্রান্সফার অব টেকনোলজি ও অস্ত্র ব্যবস্থাপনা সুবিধা মিলতে পারে।” তবে এই প্রস্তাবে আহলাওয়াত দ্বিমত পোষণ করে বলেন, “আমরা ইতোমধ্যে রাশিয়ার সুখোই-৫৭ প্রকল্পে ৩৫০ মিলিয়ন ডলার খরচ করেছি, তবুও সন্তুষ্ট হইনি। এখন আমাদের উচিত এএমসিএ-এর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।”

এএমসিএ প্রকল্প ভারতীয় অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA) এবং ভারতীয় বিমান ও নৌবাহিনী যৌথভাবে বাস্তবায়ন করছে। কাপুর বলেন, “আমরা যদি ৯-১০ বছর অপেক্ষা করি, তবে আমাদের চারপাশের প্রতিদ্বন্দ্বীরা আরও আধুনিক অস্ত্রে সজ্জিত হবে। এই গ্যাপ পূরণে এখনই ব্যবস্থা নিতে হবে।”

পাকিস্তানের হাতে জে-৩৫ এলে দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন ঘটতে পারে। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এখনই জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত না নিলে স্টেলথ যুদ্ধবিমানে পাকিস্তান ভারতের চেয়ে একধাপ এগিয়ে যাবে। ভারতের পক্ষে একমাত্র টেকসই সমাধান হচ্ছে—জাতীয় অগ্রাধিকার হিসেবে এএমসিএ প্রকল্পে বিনিয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট