1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ২০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ২০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরে
১০০ ব্যবসায়ী নিয়ে ঢাকায় এলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। ছবি: সংগৃহীত

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও শনিবার (৩১ মে) দুপুরে ২০০ সদস্যের বিশাল প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফরে এসেছেন। তার সফরে প্রায় ১০০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নিচ্ছেন, যা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সরকারি সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন শনিবার বিকেলে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন।
পরদিন রোববার, তিনি পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং বৈঠকে অংশ নেবেন।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা রয়েছে।

সফরের মূল আকর্ষণ হচ্ছে আগামী ২ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। বাংলাদেশের পক্ষে এতে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও।

সেই দিনই গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত হবে। এছাড়া চীনা প্রতিনিধিদলের একটি অংশ গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে জানা গেছে, সফরকালে দ্বিপাক্ষিক আমদানি-রপ্তানির বাধা দূরীকরণ এবং ব্যবসা-বাণিজ্য সহজীকরণে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হতে পারে। চীন এ বিষয়ে গত মার্চেই একটি খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে।

চীনা বাণিজ্যমন্ত্রীর সফর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। সরকারি কর্মকর্তারা মনে করছেন, সফরকালে বাংলাদেশে বিনিয়োগের কিছু ঘোষণাও আসতে পারে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট