1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ

পিরোজপুরের কাউখালী উপজেলায় কঁচা নদী থেকে ট্রলারে পাচারের সময় এক লক্ষ অবৈধ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আয়নাল হক নামে এক পাচারকারীকে আটক করা হয়, যিনি বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত রেনু পোনাগুলো উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। ইউএনও স্বজল মোল্লা জানান, “অবৈধভাবে নদ-নদী থেকে চিংড়ি রেনু আহরণ আমাদের মৎস্য সম্পদ ধ্বংস করছে। সচেতনতামূলক কার্যক্রম এবং কঠোর নজরদারির মাধ্যমে এই ধরনের অপরাধ দমন করা হবে।”

তিনি আরও বলেন, বছরের যেকোনো সময় চিংড়ির রেনু পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট