1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল, লোহার দা ও লাঠি উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

কালীগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মাহদি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি যৌথ দল পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে ব্রিজের নিচে অভিযান চালায়।

অভিযানকালে চাতালের পাশে লুকিয়ে রাখা একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ২৪টি ককটেল, ৪টি লোহার দা এবং ১৮টি লাঠি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব বিস্ফোরক ও দেশীয় অস্ত্র জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারত বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্ধার করা ককটেল ও অন্যান্য সরঞ্জাম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট