1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
সাংবাদিকদের উপর হামলা, ঢাকায় সাংবাদিক নির্যাতন, দিঘলিয়া প্রেসক্লাব, সাংবাদিকদের প্রতিবাদ, গণমাধ্যম স্বাধীনতা, পুলিশের হামলার প্রতিবাদ, খুলনা সংবাদ, সাংবাদিক সংগঠনের বিবৃতি, মানবাধিকার লঙ্ঘন

ঢাকায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জাতিসংঘের অধীনে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ঢাকায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশ চলাকালে সংবাদ সংগ্রহের সময় পুলিশের অতর্কিত হামলায় অন্তত ২০ জন সাংবাদিক আহত হন। এই ঘটনার পর দেশজুড়ে সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য একটি অশনিসংকেত। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ বিবৃতিতে স্বাক্ষর করেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ সংগঠনের সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সম্পাদকমণ্ডলীর সদস্য ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট