1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে দেশের বড় অংশ বিপর্যস্ত। পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে, ব্যাহত হচ্ছে নৌ ও সড়ক যোগাযোগ।

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকেই দেশের কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে দেশের ৮ থেকে ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

তার মতে, উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সকালের দিকে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হতে পারে। তবে একই সঙ্গে তিনি জানান, দেশের সব জেলায় সকাল ৬টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনাও রয়েছে, যা শীতের মাত্রা কিছুটা সহনীয় রাখতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর শৈত্যপ্রবাহ নিয়ে নতুন সতর্কতা জারি করেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় কুয়াশাও থাকতে পারে, যা ভোরের দিকে যান চলাচলে প্রভাব ফেলতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এই নিম্ন তাপমাত্রা পরিস্থিতি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের ওপর শীতল বাতাসের প্রভাব বাড়ছে।

বিশেষজ্ঞরা শীতজনিত অসুস্থতা এড়াতে শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ভোরের কুয়াশায় যান চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট