1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কঙ্গোর চার্চে এডিএফ বিদ্রোহীদের ভয়াবহ হামলা, নিহত ৩৮

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
কঙ্গোর চার্চে এডিএফ বিদ্রোহীদের হামলায় নিহত ৩৮

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় কোমান্ড শহরে একটি চার্চে ভয়াবহ হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)। শনিবার দিবাগত রাতে চার্চটি দখলে নেওয়ার পর রোববার (২৭ জুলাই) সকালে ওই স্থানে হামলা চালায় তারা। এতে এখন পর্যন্ত ৩৮ জন খ্রিস্টান ধর্মাবলম্বী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা জিন ক্যাটো জানান, বিদ্রোহীরা প্রথমে চার্চটি দখল করে নেয় এবং পরে বন্দুক ও ধারালো অস্ত্র দিয়ে উপস্থিত উপাসকদের ওপর হামলা চালায়। তিনি বলেন, “এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার পর এলাকা রক্তাক্ত হয়ে পড়ে।”

ঘটনার সময় স্থানীয়রা গোলাগুলির শব্দ শুনলেও তারা ভেবেছিল সাধারণ ডাকাতি হচ্ছে। অধিকারকর্মী ক্রিস্টোফে মুনান্দেরু জানান, “রাতে প্রচণ্ড শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে গিয়ে দেখা যায় চার্চ রক্তে ভেসে গেছে।”

ডিআর কঙ্গোর সরকার বলছে, এই হামলার পেছনে এডিএফ বিদ্রোহীদের হাত রয়েছে। উগান্ডাভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠী পূর্ব কঙ্গোতে দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছে। খ্রিস্টানদের টার্গেট করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক মহল কঙ্গোর পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা এবং ধর্মীয় সম্প্রদায়ের ওপর আক্রমণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট