1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশে প্রবল আঘাত হেনেছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে ভারী বৃষ্টি ও সাত জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

ঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বাতাস নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে আঘাত হানা শুরু হয়েছে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে কাকিনাড়া এলাকার আশেপাশে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার বেগে বাতাসে আঘাত হানবে।

প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশের ৩৯টি সংসদীয় আসন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নিম্নাঞ্চলের ধান ও সবজি চাষিদের দ্রুত জমি থেকে অতিরিক্ত পানি সরানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ফসলের ক্ষতি কমানো যায়।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু স্থানীয় মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া উপকূলীয় এলাকার মানুষের জন্য জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত চারটি রাজ্যে আগামী কয়েকদিন স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৮ অক্টোবর থেকে পরবর্তী কয়েকদিন অন্ধ্রপ্রদেশ, ওডিশা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট