1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ডাকসু নির্বাচনকে সামনে রেখে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাইয়ের হত্যাযজ্ঞে জড়িতদের বিচার এগিয়ে চলেছে, আর পতিত ফ্যাসিবাদী শক্তি এ নিয়ে বেপরোয়া হয়ে উঠছে। এটি কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তার ইস্যু। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার জন্য সক্রিয় হয়েছে।”

বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের সার্বিক স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে এবং বিশৃঙ্খলাকারীদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না। দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দেশের ধর্মীয় সম্প্রীতি অটুট থাকে। একইসঙ্গে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়া, রাজনৈতিক ঐক্যকে দৃঢ় করা এবং বেআইনী মিছিল-সমাবেশ কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট