1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

এম.এম.এ.জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত, অনুষ্ঠিত হলো আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস (হুল দিবস)। সোমবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা আদিবাসী কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি সুমি হাঁসদা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান।

তিনি বলেন— “সাঁওতাল বিদ্রোহ ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এই দিবসটি আদিবাসীদের অধিকার ও আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রতীক।”

আলোচনা সভা শেষে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ছোট-বড় নানা বয়সের আদিবাসী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ১৮৫৫ সালের ৩০ জুন বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, দমন ও লুণ্ঠনের বিরুদ্ধে ভারতের বিহার ও বাংলার সীমান্ত অঞ্চলে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সশস্ত্র বিদ্রোহে জড়িয়ে পড়েন। ইতিহাসে এই বিদ্রোহ ‘হুল’ নামে পরিচিত। সেই ঘটনার স্মরণে প্রতিবছর ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়ে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট