1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, নির্বাচনের অগ্রগতি পর্যবেক্ষণে ডাকা এই সংবাদ সম্মেলনে ড. ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডিসেম্বরের আগেই নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলা হয়েছে।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিশাল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে জানানো হয়। শফিকুল আলম বলেন, “নির্বাচন ঘিরে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে এবং তাদের প্রত্যেককে ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।”

সংবাদ সম্মেলনে ১৮-৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ রাখার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও তরুণবান্ধব ও অংশগ্রহণমূলক হবে বলে অভিমত ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

এই প্রস্তুতি ও নির্দেশনার মাধ্যমে নির্বাচন কমিশন ও সরকারের প্রশাসনিক অঙ্গনকে সক্রিয় করতে চাচ্ছেন বর্তমান প্রশাসন। লক্ষ্য একটাই—একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট