1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন জরুরি: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে অন্তর্বর্তী সরকার ডিজিটাল রূপান্তরের প্রতিটি পর্যায়ে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৫ উপলক্ষে শুক্রবার (১৬ মে) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল— “Gender Equality in Digital Transformation” বা ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন।

ড. ইউনূস বলেন, “টেলিযোগাযোগ সেবা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া বৈষম্যহীন ও আধুনিক সমাজ গঠন সম্ভব নয়। এটি ডিজিটাল বাংলাদেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।”

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেছে। সরকারি সেবা সহজলভ্য করতে ‘নাগরিক সেবা’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে, যা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত হবে।

নারী ও তরুণদের ডিজিটাল খাতে সম্পৃক্ত করতে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য ‘She-STEM’ প্রশিক্ষণ চালু করা হয়েছে।”

তিনি আরও জানান, বাংলাদেশ স্যাটেলাইট-ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে, যা প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।

ড. ইউনূস বলেন, “বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আমার বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল ও সমতা-ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট