1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইন্দুরকানীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন বঞ্চিত ইন্দুরকানীর সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন তিনি।

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ–এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান–এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন।

এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন— সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসেন ও মোস্তান হাফিজ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মো. আব্দুল হাই, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শিক্ষক নেতৃবৃন্দ আহসানুল হক ছগির, ইন্দুরকানী প্রেসক্লাবের সেক্রেটারি মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইদুল ইসলাম শহীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ইন্দুরকানী বিভিন্ন দিক থেকে অনুন্নত ও সমস্যাগ্রস্ত হয়ে রয়েছে, যা আগেই অনুধাবন করেছি। উপজেলার যেসব সমস্যা রয়েছে, তা ধাপে ধাপে সমাধান করা হবে।”

তিনি আরও বলেন, “ইন্দুরকানীতে অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ধর্ষণসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা ও ঐক্যবদ্ধতা জরুরি। সবাই মিলে কাজ করলে এ উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।”

জেলা প্রশাসক ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন বঞ্চিত ইন্দুরকানীকে উন্নত ও সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তরিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট