1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, “আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও জানান, এ সিদ্ধান্তের প্রেক্ষিতে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, “আপনারা গেজেটের কপিটি বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।”

কোনো নির্দিষ্ট অভিযোগ বা অপরাধের ভিত্তিতে নয়, বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন এসেছে, তারই ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।”

নিবন্ধন স্থগিতের এই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়াকে অনেকে ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যার প্রভাব আগামী নির্বাচন ও রাজনৈতিক সমীকরণে গভীরভাবে পড়বে।

সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এখন অপেক্ষা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও ইসির গেজেটের বিস্তারিত কপি হাতে পাওয়ার। এতে দলটির ভবিষ্যৎ কর্মকাণ্ডের সীমাবদ্ধতা এবং আইনি প্রক্রিয়া আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট