1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কুচক্রী মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: ফরহাদ হোসেন আজাদ

এম.এম.এ.জিন্নাহ্ রানা, পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের একটি কুচক্রী মহল আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেবীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের একটি কুচক্রী মহল আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে। এই ষড়যন্ত্র দেশের সব জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌরসভার বিজয়চত্ত্বরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, “আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে— আমরা তাদের ধন্যবাদ জানাই। বিএনপি সুসংগঠিতভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই; আমাদের একটাই গ্রুপ, সেটি হলো তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।”

তিনি আরও সতর্ক করে বলেন, “নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র করা হলে তা কঠোরভাবে রুখে দেওয়া হবে।”

সমাবেশে উদ্বোধক ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বাসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সুমন, পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান গুড্ডুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিটি দেবীগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট