1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী নাশকতার আশঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ পরিস্থিতি নিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (২৫ এপ্রিল) সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় এবং রাজধানীর শাহবাগসহ গুরুত্বপূর্ণ জনাকীর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ বা দেশীয় অস্ত্র ব্যবহার করে সহিংসতা চালানোর আশঙ্কা রয়েছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার মতো ভয়াবহ ছক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, উগ্রবাদী এই গোষ্ঠীটি মূলত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে পরিকল্পনা করছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা এক দাপ্তরিক চিঠিতে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসমাগমস্থল ও বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কা থাকলেও সিটিটিসি ও পুলিশের অন্যান্য বিশেষায়িত ইউনিট বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের সন্দেহভাজনদের শনাক্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে, কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিহত করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট