1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

পিরোজপুরে ছাত্র আন্দোলন নেতার ঘরে অগ্নিকাণ্ড: বসতঘর পুড়ে ছাই

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
পিরোজপুরের কদমতলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইসলামী ছাত্র আন্দোলন নেতার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি। পরিবারের দাবি—অগ্নিসংযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর পৌর শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় প্রায় ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সিরাজ শেখ জানান, রাতের ঘুম ভেঙে বাইরে বের হয়ে তিনি দেখতে পান আরিফুল ইসলামের ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। তিনি চিৎকার করে আশপাশের মানুষকে ডাকেন। মুহূর্তেই এলাকাবাসী ছুটে এলেও ঘরের ভেতরের সব মালামাল পুড়ে যায়।

ঘরের পাশের মসজিদের ইমাম মো. মারুফ সিকদার বলেন, “চিৎকার শুনে বের হয়ে দেখি ভয়াবহ আগুনে ঘর পুড়ছে। মাইক দিয়ে ঘোষণা দিলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।”

মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, তিনি পিরোজপুরে থাকেন এবং তাঁর পরিবার চট্টগ্রামে অবস্থান করছে। খবর পেয়ে এসে তিনি দেখেন, ঘরের সব আসবাব ও মালামাল পুড়ে ছাই। তাঁর ভাষ্য, “আমার পরিবার আজ এই বাড়িতে স্থায়ীভাবে উঠার কথা ছিল। এর আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে।”
তিনি আরও বলেন, রাজনীতিগত কারণে তাঁর তেমন শত্রু নেই, তাই কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নন। পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসন নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার পর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রোমিজ জাহান জুম্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “এলাকাবাসীর সাথে কথা বলা হয়েছে। কেউই অগ্নিসংযোগকারীকে দেখেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পরিবারটি এখন সম্পূর্ণভাবে বসতহারা হয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট